1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ রতনপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন: দীর্ঘদিনের স্বপ্নপূরণে আনন্দিত এলাকাবাসী কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ভুয়া ডাক্তারের চিকিৎসায় যুবকের কিডনি বিকল : ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল কালিগঞ্জে ১৯ বিঘা মৎস্য ঘের জবরদখলের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 🔴 লাইভ আপডেট: ইরান-আমেরিকা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে দুই পক্ষের দাবিতে ভিন্নতা কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জে হাতেনাতে গাঁজা বিক্রেতা আটক কালিগঞ্জে ভূমি অফিসের ‘তদন্ত বাণিজ্য’ ও জালিয়াতির অভিযোগ, ২০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় প্রতিবেদন পরিবর্তনের দাবি ভুক্তভোগীর! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান, ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ :

ইরানে হামলার জন্য স্পেনে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করা যাবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে মাদ্রিদ। ফলে স্পেনের দক্ষিণাঞ্চলে যৌথভাবে পরিচালিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে অন্তত ১৫টি মার্কিন যুদ্ধবিমান উড়ে গেছে।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত কিন্তু স্পেনের সার্বভৌমত্বের অধীন সামরিক ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না মাদ্রিদ।

এর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন যৌথ হামলার নিন্দাও জানায় স্পেন।

ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, স্পেন ছেড়ে যাওয়া অন্তত সাতটি বিমান জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

এদিকে ব্রিটেনও শুরুতে ইরানের ওপর হামলার জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গতকাল রোববার (১ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সমষ্টিগত আত্মরক্ষার’ জন্য সেগুলো ব্যবহারের অনুমোদন দেন।

স্পেনের এই অবস্থান এবং ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে সমাজবাদী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের তীব্র নিন্দা প্রকাশ আবারও দেশটির ব্যতিক্রমী অবস্থান তুলে ধরেছে। অবশ্য এই অবস্থান মাদ্রিদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে প্রভাবিত করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া বক্তব্যে আলবারেস বলেন, ‘এই অভিযানে স্পেনের ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অন্তর্ভুক্ত নয় বা জাতিসংঘ সনদের পরিপন্থী এমন কোনো কাজে সেগুলো ব্যবহার করা হবে না।’

প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস বলেন, বিমানগুলো—প্রধানত বোয়িং কেসি-১৩৫ ‘স্ট্র্যাটোট্যাঙ্কার’সহ আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার—স্পেনে স্থায়ীভাবে মোতায়েন ছিল।

ফ্লাইটরাডার২৪–এর ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা গেছে, গতকাল দক্ষিণ স্পেনের মোরন বিমানঘাঁটি থেকে নয়টি ট্যাংকার উড়ে জার্মানির দিকে গেছে।

ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রোটা নৌঘাঁটি (যেখানে একটি বিমানঘাঁটিও রয়েছে) থেকে দুটি ফ্লাইট দক্ষিণ ফ্রান্সের দিকে গেছে। আরও চারটি ফ্লাইট রোটা থেকে উড়েছে, তবে তাদের রুট দেখানো হয়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ

স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান, ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা

আপডেট সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬