1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের কুলিয়া থেকে আলীপুর হাটখোলা পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫টি বুলডোজার ব্যবহার করে মহাসড়কের উভয় পার্শ্বের সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ অধিদপ্তর, ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এস্টেট ও আইন কর্মকর্তা জনাব আশরাফুল হক চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ এবং উপ-প্রকৌশলী মো. আবু নাঈম।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা বসতভিটা ভাঙচুরের বিষয়ে প্রশ্ন তুললে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, মহাসড়কের উভয় পার্শ্বে সওজ-এর সরকারি জায়গা দখলে কোনো ছাড় দেওয়া হবে না। উচ্ছেদের মাধ্যমে মহাসড়ক ও এর পার্শ্ববর্তী সরকারি জমি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার

আপডেট সময় : ১১:১০:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬