1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ জেলের ৩৬ ঘণ্টা পরও সন্ধান মেলেনি

  • মোঃ ইশারাত আলী
  • আপডেট সময় : ১০:১১:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে পিয়ার আলী গাজী (৮৪) নামে এক প্রবীণ জেলে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ওয়াপদা পাড় সংলগ্ন কালিন্দী নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ পিয়ার আলী গাজী বসন্তপুর গ্রামের মৃত ছফেদ আলী গাজীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও জীবিকার তাগিদে সীমান্তবর্তী কালিন্দী নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান পিয়ার আলী গাজী। দুপুরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনের মধ্যে শঙ্কা তৈরি হয়। পরবর্তীতে স্বজন ও স্থানীয় এলাকাবাসী নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নদীর তীর বা ঘটনাস্থলের কাছ থেকে তাঁর ব্যবহৃত একটি গামছা উদ্ধার করা হয়, যা দিয়ে নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা আরও জোরালো হয়।

নিখোঁজ জেলের ছেলে আব্দুস সবুর গাজী জানান, “আমার বাবা প্রতিদিনের ন্যায় সকালেই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরের পর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে আমরা চরম উৎকণ্ঠার মধ্যে আছি।”

ঘটনার খবর পাওয়ার পরপরই কালিগঞ্জ থানা পুলিশ, বিজিবি সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যৌথভাবে উদ্ধার কার্যক্রমের রূপরেখা তৈরি করেন।

বসন্তপুর বিজিবি ক্যাম্পের টহলদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী নদী হওয়ায় অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় করা হচ্ছে। এদিকে, শুক্রবার সকাল থেকে খুলনা ফায়ার সার্ভিসের লিডার সাঈদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ ডুবুরি দল কালিন্দী নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে নদীর তীব্র স্রোত ও অতিরিক্ত জোয়ারের কারণে উদ্ধার কাজে মাঝে মাঝে বিঘ্ন ঘটছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (শুক্রবার বিকেল নাগাদ) ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীর গভীর জলে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে তিনি তলিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় পুরো বসন্তপুর এলাক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ জেলের ৩৬ ঘণ্টা পরও সন্ধান মেলেনি

আপডেট সময় : ১০:১১:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬