1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি: খোয়া গেছে মূল্যবান নথিপত্র ও মালামাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রটি বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ টাকা, গুরুত্বপূর্ণ ফাইল, বৈদ্যুতিক ফ্যান, দুটি মোটরসহ বিভিন্ন মূল্যবান মালামাল ও নথিপত্র লুট করে নিয়ে গেছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ে এসে তালা ও আলমারি ভাঙা দেখতে পেয়ে প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলামকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হন—বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্যামনগর সরকারি মহসিন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনজুরুর রহমান, বিশিষ্ট ব্যক্তিবর্গ আলহাজ্ব আব্দুল মাজেদ সরদার, সহকারী প্রধান শিক্ষক সুমন চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, অফিস সহকারী শাফায়েত উল্লাহ

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এটি নিছক সাধারণ কোনো চুরির ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ঘটনা, যার উদ্দেশ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতিসাধন করা। চোরেরা শিক্ষার্থীদের সার্টিফিকেট সংক্রান্ত কাগজপত্রসহ অতি গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র নিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে কর্তৃপক্ষ।

ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজমান আতঙ্ক কেটে গিয়ে আস্থা ফিরে আসে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলাম বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি এবং থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুব শীঘ্রই ঘটনার ক্লু উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

সাতক্ষীরার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি: খোয়া গেছে মূল্যবান নথিপত্র ও মালামাল

আপডেট সময় : ১১:২১:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬