1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

শেখ মারুফ হোসেন, মৌতলা (কালিগঞ্জ) থেকে : 

সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ২টায় মসজিদের জমি সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির আয়োজন করে মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের মৃত কামাল উদ্দীনের পুত্র আমির আলী গাইনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করে বলেন-আমির আলী গাইন দীর্ঘদিন ধরে মসজিদ ও মাদ্রাসার জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছেন। জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মাদ্রাসার পাকা প্রাচীর ভেঙে ইট আত্মসাৎ এবং গাছ কর্তন ও ফলফলাদি লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় মুসল্লি ও এলাকাবাসীকে দমাতে আমির আলী গাইন তাদের বিরুদ্ধে প্রায় ১৫টি হয়রানিমূলক মামলা ও অভিযোগ দায়ের করেছেন।

বক্তারা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন জনহিতকর কাজের অংশ হিসেবে মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দেন। বর্তমানে ওই জমি মসজিদের নামে রেকর্ডভুক্ত এবং মসজিদ কমিটির দখলে রয়েছে। কিন্তু আমির আলী গাইন লোভের বশবর্তী হয়ে অবৈধভাবে তা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা রমজান আলী, মৌতলা বাস স্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারি ও শ্যামনগর উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মাওলানা আবু সা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ ও শেখ নুর আলী প্রমুখ।

বক্তারা আমির আলী গাইনের নানাবিধ হুমকিতে এলাকা ও মুসল্লিদের মধ্যে বিরাজমান নিরাপত্তাহীনতা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। দ্রুত সময়ের মধ্যে আমির আলী গাইনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৬:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬