1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ: পান্তা-ইলিশ ও গ্রামীণ মেলার আমেজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১২ অপরাহ্ণ, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩৩ বরণ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে। মঙ্গললবার (১৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠীর পৃথক পৃথক আয়োজনে মুখরিত ছিল পুরো উপজেলা।

দিবসের শুরুতেই সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজ ও ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী চিংড়ি, ভর্তা ও পান্তা ভাত খাওয়ার মাধ্যমে বাঙালি সংস্কৃতির আদি রূপ ফুটিয়ে তোলা হয়। এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ বৈশাখী সঙ্গীত অনুষ্ঠান।

উপজেলার বিভিন্ন প্রান্তেও ছিল উৎসবের আমেজ। মৌতলা ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৃথকভাবে বর্ষবরণ পালিত হয়। উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টায় শোভাযাত্রা শেষে পান্তা ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে।

এছাড়া বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি এবং দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব আঙিনায় নানা অনুষ্ঠানের আয়োজন করে।

দিনভর উপজেলার বিভিন্ন স্থানে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য লাঠি খেলা এবং গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। উৎসবের সমাপ্তি ঘটে সন্ধ্যার পর, যখন উপজেলা প্রশাসন ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মূর্ছনায় মেতে ওঠে হাজারো মানুষ।

যথাযোগ্য মর্যাদা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে কালিগঞ্জে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আয়োজন ছিল এক কথায় অনন্য।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ: পান্তা-ইলিশ ও গ্রামীণ মেলার আমেজ

আপডেট সময় : ০৯:৩৫:১২ অপরাহ্ণ, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬