1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ রতনপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন: দীর্ঘদিনের স্বপ্নপূরণে আনন্দিত এলাকাবাসী কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ভুয়া ডাক্তারের চিকিৎসায় যুবকের কিডনি বিকল : ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল কালিগঞ্জে ১৯ বিঘা মৎস্য ঘের জবরদখলের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 🔴 লাইভ আপডেট: ইরান-আমেরিকা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে দুই পক্ষের দাবিতে ভিন্নতা কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জে হাতেনাতে গাঁজা বিক্রেতা আটক কালিগঞ্জে ভূমি অফিসের ‘তদন্ত বাণিজ্য’ ও জালিয়াতির অভিযোগ, ২০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় প্রতিবেদন পরিবর্তনের দাবি ভুক্তভোগীর! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রবিবার (১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ভোটগ্রহণের সার্বিক প্রক্রিয়া, ভোটকেন্দ্রে দায়িত্ব বণ্টন, ব্যালট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত করা সম্ভব। তারা সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সচেতন থাকার জন্য আহ্বান জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট সময় : ১১:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬