1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

খাস জমি ও জলমহাল অবৈধ দখলমুক্ত করে ভূমিহীন ও জেলেদের অধিকার নিশ্চিতের দাবি সংসদ সদস্য রবিউল বাশারের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে সরকারি খাস জমি ও জলমহালের অব্যবস্থাপনা, অবৈধ দখলদারিত্ব এবং দুর্নীতি বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রবিউল বাশার। তিনি খাস জমি ও জলমহাল প্রকৃত ভূমিহীন কৃষক, দরিদ্র জনগোষ্ঠী, বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং নিবন্ধিত জেলেদের মাঝে সুষ্ঠু বিতরণের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিতের আহ্বান জানান। একই সাথে আধুনিক ও স্বচ্ছ শাসন নিশ্চিতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।
সংসদ অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে দেওয়া বক্তব্যে এ দাবি জানান সংসদ সদস্য রবিউল বাশার।
ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দেশের বিভিন্ন জেলায় সরকারি খাস জমি ও জলমহাল ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অবৈধ দখল এবং নীতিমালার ব্যত্যয় ঘটানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে প্রকৃত ভূমিহীন কৃষক, বীর মুক্তিযোদ্ধা পরিবার, দরিদ্র জনগোষ্ঠী এবং নিবন্ধিত জেলেরা সরকারি সম্পদের ন্যায্য সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন।”
প্রভাবশালীদের দৌরাত্ম্যের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি ও অসাধু চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিংবা প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে সরকারি জমি ও জলমহাল অবৈধভাবে ভোগদখল করছে। এতে একদিকে যেমন সরকারের বিপুল পরিমাণ সম্পদ অপচয় হচ্ছে, তেমনি রাষ্ট্র হারাচ্ছে বিশাল অঙ্কের রাজস্ব। পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল লক্ষ্যও ব্যাহত হচ্ছে।
বিশেষ করে উপকূলীয় অঞ্চলের সংকট তুলে ধরে সাতক্ষীরা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, “উপকূলীয় এলাকায় বহু সরকারি খাস জমি ও জলমহাল প্রকৃত জেলে ও কৃষকদের পরিবর্তে অযোগ্য ও অসাধু ব্যক্তিদের দখলে রয়েছে। এর ফলে স্থানীয় খেটে খাওয়া মানুষের জীবিকানির্বাহে তীব্র সংকট সৃষ্টি হচ্ছে এবং সরকারের মহতী উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।”
এই সংকট উত্তরণে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত সুবিধাভোগীদের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং একটি স্বচ্ছ ও আধুনিক ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা’ গড়ে তোলার জন্য তিনি ভূমিমন্ত্রীর তাৎক্ষণিক ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

খাস জমি ও জলমহাল অবৈধ দখলমুক্ত করে ভূমিহীন ও জেলেদের অধিকার নিশ্চিতের দাবি সংসদ সদস্য রবিউল বাশারের

আপডেট সময় : ০৭:২৪:৪৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬