1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
পর্ব-০১: কালিগঞ্জে সঞ্জীব হত্যা : সুরতহালে মিলল একাধিক আঘাতের চিহ্ন কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউনিয়ন টিসিবি ডিলার পয়েন্টে সোমবার (২৭ জুলাই ২০২৬) টিসিবির পণ্য বিক্রি করা হবে কালিগঞ্জের ভাড়াশিমলায় পরিকল্পিত চক্রান্ত: সরকারি কলোনি উচ্ছেদের বর্বরোচিত পায়তারায় দিশেহারা অসহায় পরিবারগুলো সম্পাদকীয়: রাজনীতির অন্ধ আবেগ, হঠকারী সিদ্ধান্ত ও পরিণতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির ভাইরাল পোস্ট: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ কালিগঞ্জে রাতভর বৃষ্টিতে শ্রাবণের জলাবদ্ধতা: ডুবছে ফসল, ভেসে যাচ্ছে মাছের ঘের, দ্বিগুণ সবজির দাম রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মো. সাহাবুদ্দিন কালিগঞ্জের ঈদগাহ মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সোলায়মান মামুন, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার সাহা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ইয়ুথ ফর সুন্দরবন’ এবং ‘রূপান্তর’-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন কুমার সাহা বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্যদের মাঝে মোট ৫০০টি গাছের চারা ও একটি করে বই উপহার হিসেবে প্রদান করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্ব-০১: কালিগঞ্জে সঞ্জীব হত্যা : সুরতহালে মিলল একাধিক আঘাতের চিহ্ন

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

আপডেট সময় : ০৯:২৯:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬