1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

কালিগঞ্জ থানা পরিদর্শনে এসপি আবু সাহেল: দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম মূল্যায়নে থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সাহেল মো. আশরাফুল আলম। মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিদর্শনে এসে তিনি হাজতখানা, মালখানা ও অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যবেক্ষণ করেন এবং সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তি সহজতর করার তাগিদ দেন।

থানা সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ থানায় পৌঁছে প্রথমে পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে দাপ্তরিক কার্যক্রম, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বেলা ১টার দিকে তিনি কালিগঞ্জ থানা ত্যাগ করেন।

স্থানীয় সচেতন মহলের অভিমত, জেলা পুলিশ সুপারের এ ধরনের নিয়মিত পরিদর্শন থানার কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত

কালিগঞ্জ থানা পরিদর্শনে এসপি আবু সাহেল: দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

আপডেট সময় : ০৮:৫৯:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬