1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সাধারণ শিক্ষক প্রতিনিধি রিনা পারভীন এবং অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম।
এর আগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই এ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ১১ আগস্ট ২০২৬ তারিখে প্রধান শিক্ষকের অনলাইনে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধিতসহ) এর প্রবিধান ৬৮ এর উপ-প্রবিধান (১)-এর ক্ষমতাবলে অফিস জারির তারিখ হতে আগামী ০৬ (ছয়) মাসের জন্য এই কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে যারা রয়েছেন জনাব শেখ আলাউদ্দিন সোহেল – সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত) জনাব রিনা পারভীন – সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) জনাব মো. শহিদুল ইসলাম – অভিভাবক সদস্য (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) প্রধান শিক্ষক, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়-সদস্য সচিব
বোর্ডের অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১)-এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে। এছাড়া বোর্ড কর্তৃপক্ষ যেকোনো সময় এই অনুমোদিত এ্যাডহক কমিটি পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬