1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত : যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ট্রাম্প

কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছে এক বিক্রেতা ও এক ক্রেতা। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার নলতা চৌমুহনী বাজারে এই ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন-নলতা চৌমুহনী বাজারের চা দোকানি শ্রী নিরাতন ঘোষ (৫৯) এবং ক্রেতা আরাফাত সরদার (২০), যার বাবার নাম আলমগীর সরদার, গ্রাম তারালী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নলতা চৌমুহনী বাজারে চা দোকানি নিরঞ্জন বিশ্বাস গাঁজা বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসলে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়-এর লোকজন তাদের আটক করেন। পরে তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।

সংবাদ পেয়ে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই সোহরাব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং জব্দ তালিকামূলে তাদের থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই জনসচেতনতামূলক ও তাৎক্ষণিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৮:০৮:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬