1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কালিগঞ্জে সাংস্কৃতিক পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ণ, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৩০৭ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর-২০২৫) সকাল ১০টায় পরিষদের নিজস্ব প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিষদের সভাপতি মনজুর লুৎফর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি বাবু পশুপতি বৈদ্য, সাধারণ সম্পাদক বাবু মৃন্ময় সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু বিশ্বজিৎ সরদার, সাংস্কৃতিক সম্পাদক বাবু সুশান্ত সরদার এবং ভূমিদাতা বাবু নয়ন দাশসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমীরা।

সভাপতির বক্তব্যে মনজুর লুৎফর রহমান বলেন”এই নতুন ভবন নির্মিত হলে বিষ্ণুপুরের সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, সংগীত, নাটক ও লোকজ সংস্কৃতির বিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।” তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,” সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই ভবন নির্মাণের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে নতুন ভবন নির্মাণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

কালিগঞ্জে সাংস্কৃতিক পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ণ, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫