1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুলফিকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার ওই গ্রামের মো. আবদুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে বিদ্যুৎ বিল পরিশোধ বা এসংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবদুস সাত্তারের সাথে জুলফিকারের কথা কাটাকাটি ও ঝামেলা হয়। এর একপর্যায়ে অভিমান করে তিনি ঘর থেকে বের হয়ে ক্ষিপ্ত হয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় হাত দিয়ে মূল লাইনের তারে সজোরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬