1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: 

সাতক্ষীরার কালিগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মামলায় জড়িয়ে দীর্ঘদিন ধরে নানামুখী হয়রানি ও আর্থিক-মানসিকভাবে পঙ্গু করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন, ২০২৬) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্ৰামের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা নেছার আলী সরদারের ছেলে ইব্রাহিম সরদার।

লিখিত বক্তব্যে ইব্রাহিম সরদার অভিযোগ করেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল পূর্বপরিকল্পিতভাবে তাদের গোটা পরিবারকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। তাকে এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে সামাজিক মর্যাদা ক্ষুণ্নসহ আর্থিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তোলা হচ্ছে। এই ধারাবাহিক ষড়যন্ত্রের কারণে বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগের তীর ছুড়ে ইব্রাহিম সরদার জানান, তার ছেলে মাসুম সরদারের শ্যালক এবং দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম মূলত এই নোংরা ষড়যন্ত্রের মূল হোতা। আশরাফুল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ব্যক্তিগত আক্রোশ মেটাতে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন।

হয়রানির মাত্রা তীব্র করতে সুদূর ঢাকার বিভিন্ন আদালতে তার স্ত্রী, ছেলে এবং তাকে আসামি করে একের পর এক সাজানো মামলা করা হয়েছে-যার কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই। শুধুমাত্র ভৌগোলিক দূরত্বকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধা পরিবারটিকে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তা করাই এই চক্রের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি। ইব্রাহিম সরদার বলেন “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু মিথ্যা মামলার জাল বিছিয়ে যেভাবে একটি বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আমরা সামাজিকভাবে অপদস্থ হচ্ছি এবং আমাদের ব্যবসা-বাণিজ্য আজ ধ্বংসের মুখে।”

সংবাদ সম্মেলন থেকে ইব্রাহিম সরদার এই পরিকল্পিত হয়রানি ও জিম্মিদশা থেকে মুক্তি পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তিনি মামলাগুলোর পেছনের আসল রহস্য উদঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী আশরাফুল ইসলামসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এই অন্যায়ের বিরুদ্ধে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ এবং বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। তারা অবিলম্বে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সূর্যসন্তানের পরিবারের ওপর এমন পরিকল্পিত নিগ্রহ বন্ধের জোর দাবি জানান।

এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:২৯:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬