1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫ নং পোল্ডার সেকেন্দারপুর মৌজার জগদানন্দপুর গ্রামে  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পক্ষে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করা হয়েছে। একই সাথে, যে ব্যক্তির বিরুদ্ধে  চলাচলের পথ বন্ধ করার অভিযোগ রয়েছে, সেই একই ব্যক্তি ওই এলাকায় পাউবোর আরেকটি অবমুক্ত জলাশয় তিন বছর মেয়াদী ইজারা নেওয়ার জন্য আবেদন করা নিয়ে তোলপাড়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সেকেন্দারপুর মৌজার এল এ কেস নং ১০৬/৬৮-৬৯ এর মাধ্যমে অধিগ্রহণকৃত জমির পার্শ্বে আবেদনকারীদের নিজ রেকর্ডভুক্ত জমি রয়েছে। এর সামনে পাউবোর অধিগ্রহণকৃত সাবেক ৩৭ নং দাগের আংশিক জমির বর্তমান হাল রেকর্ড অনুযায়ী ১৬২ ও ১৬৩ নং অবশিষ্ট জমি ভুক্তভোগীরা ভোগদখল করে আসছে শামসুর গং। কিন্তু সম্প্রতি ওই জমির অগ্রভাগে পাউবোর সম্পত্তিতে স্থায়ী বসতবাড়ি নির্মাণ করেছেন কালিগঞ্জের জগদানন্দপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে মো. আব্দুর রহিম গাজী, কেনা গাজী ও শাহিনুর আলম। এর ফলে ভুক্তভোগী মো. ছামছুর গাজী, নূরুল ইসলাম, সালমা সুলতানা ও আসমা বেগমদের যাতায়াতের পথের বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তুলেছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, যিনি পাকা স্থাপনা বা বসতবাড়ি তুলেছেন মৃত আব্দুর রহিমের ছেলে মো. শাহিনুর আলম। তিনি কালিগঞ্জ উপজেলার সেকেন্দারপুর মৌজার এল.এ. কেস নম্বর ১০৬/৬৮-৬৯, সাবেক দাগ নম্বর ১৬২ ও ১৬৩ এবং হাল দাগ নম্বর ২০০৫ এর অন্তর্ভুক্ত ০.২০ একর পাউবোর মালিকানাধীন সাময়িক অবমুক্ত জলাশয় বা বোরোপিত ৩ বছরের জন্য মৎস্য চাষে ইজারা পেতে পানি উন্নয়ন বোর্ডে পৃথক আবেদন করেছেন। এদিকে শাহিনুর আলম ও আব্দুর রহিম বলেন আমরা দীর্ঘদিন উক্ত যায়গায় পরিবার পরিজন নিয়ে সম্পুর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। বরং শামসুর গাজী গং আমাদের দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টার পায়তারা চালাচ্ছে।

ভুক্তভোগীরা অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত  করতে দাবী করেছেন। এদিকে এ বিষয়ে জানতে চাইলে পাউবোর কর্তকর্তা মোঃ রোমিত হোসেন মনি বলেন এ ঘটনা আমাদের জানা ছিল না। আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা নিবো এবং স্যারদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা

আপডেট সময় : ১১:০৮:০৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬