1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুরতলায় পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুটি মারা যায়। দুই বছরের শিশু জান্নাতুল পারভীন খেজুরতলার মোঃ জাহিদুল ইসলামের একমাত্র কন্যা।

পরিবারের পক্ষ থেকে জানাযায়, সকালে খেলা করতে গিয়ে সবার অলক্ষে বাড়ির পাশের পুকুরে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায় পুকুরে ভাসতে দেখা যায়। জান্নাতুলকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুলের অকাল মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতুলের বাবা জাহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র সোনামণিকে আর ফিরিয়ে আনতে পারলাম না। আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাত নসিব করেন।

শিশুটির দাদা শহীদ বলেন, “এত অল্প বয়সে আমাদের বুক থেকে এক টুকরো প্রাণ চলে গেল। এই বেদনা কোনোদিন ভুলবার নয়।” শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী আজিজুল ইসলাম জানান, “এমন নিষ্পাপ শিশুকে হারানো মেনে নেওয়া খুব কঠিন। এ শোক শুধু পরিবারের নয়, পুরো গ্রামের।”স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন,শিশুটির অকাল মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৩:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫