1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষককে স্বাবলম্বী করতে ‘জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ (বিডি-২০১৭)’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর আয়োজনে এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিএফ-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সভায় প্রকল্পের কার্যক্রম ও কর্মপরিকল্পনা তুলে ধরে এনজিএফ-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন প্রধান এস. এম. মাহবুব আলম স্বাগত বক্তব্য রাখেন এবং প্রকল্প সমন্বয়কারী শেখ তারিকুল ইসলাম প্রকল্পের বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি আধুনিকায়ন অপরিহার্য। এই প্রকল্পটি আমাদের স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে এবং কৃষি খাতকে টেকসই করতে মাইলফলক হিসেবে কাজ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম ডেভিড গোমেজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।

উন্মুক্ত আলোচনা পর্বে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মনিরা সুলতানা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষি উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে প্রকল্পের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত

কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৭:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬