1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

কালিগঞ্জে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা, নারীসহ ৫ জন আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর গ্রামের শহিদুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার ছোট ভাই কালিগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী মোটরসাইকেলযোগে যাওয়ার পথে পরিকল্পিতভাবে হামলার শিকার হন। এ সময় একাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়।
হামলার খবর পেয়ে পরিবারের সদস্যরা এগিয়ে এলে নারীসহ সবাইকে বেধড়ক মারধর করা হয়। এতে মোসলেম সরদার গুরুতর আহত হন। এছাড়া আয়েশা খাতুন ও শাকিলা খাতুন আহত হন। আহত শাকিলা খাতুনের বাম হাত ভেঙে যায় বলে জানা গেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, জমি বিরোধকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

কালিগঞ্জে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা, নারীসহ ৫ জন আহত

আপডেট সময় : ১১:০৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬