1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

আমির হামজা, কালিগঞ্জ থেকে : 

সাতক্ষীরার কালিগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্থা এবং তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে মো. শাহাজান সরদার জানান, গত মঙ্গলবার (৮ জুলাই) তার বাড়িতে আত্মীয়দের দাওয়াত ছিল। বিশেষ কাজে ব্যস্ত থাকায় তারা দুপুরে না এসে সন্ধ্যার দিকে রওনা দেন। পথে পানিয়া গ্রামের মোল্লাপাড়া নামক স্থানে পৌঁছালে ওই এলাকার কয়েকজন বখাটে ও নেশাগ্রস্ত যুবক তার আত্মীয়কে গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টা করে।

তিনি আরও বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং ওই যুবকদের এমন হীন কর্মকাণ্ডের কারণ জানতে চাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং পরিকল্পিতভাবে আমার ভিডিও ধারণ করে। পরবর্তীতে একটি অনলাইন নিউজ পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “কালিগঞ্জের পানিয়ায় হাজী মধু ব্যবসায়ী গভীর রাতে মহিলার সাথে আটক”-এমন ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত শিরোনামে ভিডিও প্রচার করা হয়।’

সংবাদ সম্মেলনে শাহাজান সরদার দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষে তার প্রতিপক্ষের ইন্ধনে এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি এটিকে একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাকে সমাজ ও পরিবারের কাছে হেয় করার জন্য এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬