1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

কালিগঞ্জের পুলিনবাবুর হাটখোলায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুর হাটখোলায় জ্বালানি তেলের চলমান সংকটের মধ্যেও টানা দ্বিতীয় দিনের মতো সুশৃঙ্খল পরিবেশে ডিজেল বিক্রি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম মজুদ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। এর আগে সোমবার (২০ এপ্রিল) প্রথম দিনে কৃষকদের মাঝে মাথাপিছু ৫ লিটার করে ডিজেল সরবরাহ করা হয়। একই নিয়ম অনুসরণ করে মঙ্গলবারও প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ ৫ লিটার করে ডিজেল দেওয়া হয়।

স্থানীয়ভাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অনুমোদিত ডিলার কাজী রওনাকুল ইসলামের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি সংকটে কৃষক, পরিবহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তি লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। ডিজেল সংগ্রহ করতে আসা কৃষক ও সাধারণ মানুষ নির্ধারিত নিয়ম মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহ করেন। ফলে পুরো এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করে এবং জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

তেল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী গাজী, কুশুলিয়া পুলিনবাবুর বাজার বণিক সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক কাজী শামীমসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই সুপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয়। ক্রেতাদের নিয়ন্ত্রিতভাবে লাইনে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে ডিজেল সরবরাহ করায় পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। স্থানীয়দের মতে, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল উদ্যোগ অব্যাহত থাকলে জ্বালানি সংকট মোকাবিলায় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি কৃষি ও পরিবহন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

কালিগঞ্জের পুলিনবাবুর হাটখোলায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি

আপডেট সময় : ০৯:০৪:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬