1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ভোটকক্ষে লাইভ ও সাক্ষাৎকারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমকর্মীদের জন্য কড়া নির্দেশনা ইসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
  • ১০৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের জন্য কড়া নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে ভোটকক্ষের ভেতরে লাইভ সম্প্রচার, সরাসরি সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ নিষিদ্ধ করা হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটকক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট কিংবা ভোটারদের কোনো ধরনের সাক্ষাৎকার নেওয়া যাবে না। একই সঙ্গে ভোটকক্ষের ভেতর থেকে টেলিভিশন, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ভোটকক্ষের ভেতরে লাইভ সম্প্রচার করা যাবেনা, ভোটার, প্রিসাইডিং অফিসার বা পোলিং এজেন্টের সরাসরি সাক্ষাৎকার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিং, ভোটগ্রহণে বিঘ্ন ঘটে—এমন কোনো কার্যক্রম, কীভাবে সংবাদ সংগ্রহ করা যাবেনা

ইসি জানিয়েছে, ভোটগ্রহণ সংক্রান্ত তথ্য ব্রিফিং অফিসারের মাধ্যমে সংগ্রহ করতে হবে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রের বাইরে নির্ধারিত দূরত্ব বজায় রেখে ছবি, ভিডিও ও বক্তব্য সংগ্রহ করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন-সংক্রান্ত কোনো উপকরণ স্পর্শ করা যাবে না এবং সংবাদ সংগ্রহের সময় নির্বাচন আইন ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এসব নির্দেশনার মূল উদ্দেশ্য হলো ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভ্রান্তি এড়ানো।

ইসি সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

ভোটকক্ষে লাইভ ও সাক্ষাৎকারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমকর্মীদের জন্য কড়া নির্দেশনা ইসির

আপডেট সময় : ০১:৩৩:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬