মোঃ শহিদুল ইসলাম, পানিয়া :
আগামী ১৬ নভেম্বর রোজ সোমবার পবিত্র দ্বীনি ও ঈমানী বার্তার আলো ছড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল। পালিয়া মাহফিল কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করা হয়েছে।
এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে কোরআন ও হাদিসের আলো পৌঁছে দিতে পালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন প্রখ্যাত ইসলামিক স্কালার, আন্তর্জাতিক ক্বারি ও ক্বারিয়া আহলে সুন্নাত আল্লামা ক্বারি মুহাম্মদ তারেক আবেদীন ক্বাদেরী (খতিব, হাজি চান্দগাঁজী শাহী জামে মসজিদ, চট্টগ্রাম ও প্রতিষ্ঠাতা পরিচালক, আল-আয়াত ইসলামী ইন্সটিটিউট, চট্টগ্রাম)।
মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেমদ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মুহাদ্দিস আকরম হুসাইন (খতিব, কালিগঞ্জ থানা জামে মসজিদ)।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার আজিজী।
মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল মান্নান (মাঃ আঃ)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ১২নং মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ফেরদাউস মোড়ল।
মাহফিলের এক পর্যায়ে নাতে রাসূল (সা.) পরিবেশন করবে পালিয়া আজিজিয়া শিল্পী গোষ্ঠী ও পানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার কচি ছাত্রবৃন্দ।
পবিত্র এই দ্বীনি মাহফিলকে সফল ও সার্থক করতে পালিয়া মাহফিল কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি সনির্বন্ধ আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 














