1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা কালিগঞ্জে নবমীর শারদীয় উৎসবে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মিশনে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী: দৃষ্টান্ত, দায়বদ্ধতা ও অসমাপ্ত লড়াই কা‌লিগ‌ঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন কালিগঞ্জে দুর্গাপূজায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুকুল : মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কালিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের আটটি দুর্গাপূজা মণ্ডপে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রতিটি মন্দিরে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আটটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের এ চেক তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন এবং ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, গোলাম রব্বানী, আফছার আলী, জিএম আব্দুল কাদের, আব্দুস সালাম, রোজিনা পারভিন, পূর্ণিমা রানী মন্ডল ও লাইলি পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুদান বিতরণকালে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “বিষ্ণুপুর ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটি, প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই বিষ্ণুপুর ইউনিয়নের সব ধর্মের মানুষ এক সুন্দর ও আনন্দমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করবেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬