1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা শেখ আব্দুল করিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম। এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর প্রার্থিতা নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্টার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে তিনি মাঠে নেমেছেন। বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন।

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বিশুপাড়া ইউনিয়ন গড়ে তোলা। সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সর্বস্তরের মানুষের পাশে থাকা কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থার সুদূরপ্রসারী উন্নয়ন সাধন। যুবসমাজকে খেলাধুলা, আধুনিক শিক্ষা ও কর্মসংস্থানের দিকে এগিয়ে নেওয়া। পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও বাস্তুসংস্থান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ। জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করা।

এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে শেখ আব্দুল করিম সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় দলীয় নেতাকর্মীদের মতে, পরিচ্ছন্ন ও লড়াকু যুবনেতা হিসেবে তাঁর এই মনোনয়ন প্রত্যাশা ইউনিয়ন রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা শেখ আব্দুল করিম

আপডেট সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬