1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে বদলি হলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সার বিতরণ ব্যবস্থায় নানা অনিয়ম, ডিলার সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য করার অভিযোগে সমালোচনার মুখে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে অবশেষে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে চৌগাছা, যশোরের কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইনকে।

গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অফিস আদেশ অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়।

এর আগে কালিগঞ্জ উপজেলায় সরকারি গুদামে পর্যাপ্ত সারের মজুদ থাকার পরও কৃষকদের চড়া দামে সার কিনতে বাধ্য করার অভিযোগ ওঠে। ডিলারদের বিরুদ্ধে “সার নেই” অজুহাত দেখিয়ে বা চাহিদার তুলনায় কম সার সরবরাহ করে বেশি দাম আদায়ের গুরুতর অভিযোগ ছিল। বিশেষ করে ধলবাড়িয়া ইউনিয়নের ‘মেসার্স মাতৃ এন্টারপ্রাইজ, বিষ্ণুপুর ইউনিয়নের দীপ্ত ভ্যারাইটিজ স্টোর এন্ড ট্রেডার্স’সহ কয়েকটি ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই পরিবারের একাধিক সদস্যের নামে একাধিক ডিলারশিপ পরিচালনা এবং নিয়মবহির্ভূতভাবে সাব-ডিলারদের কম সার দিয়ে বাকি সার খুচরা ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগ ওঠে।

এসব অনিয়মের বিষয়ে স্থানীয় কৃষকরা প্রতিবাদ জানালেও তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বিষয়টি এড়িয়ে যান এবং কালিগঞ্জে কোনো সার সংকট নেই দাবি করে নিয়মিত মনিটরিংয়ের কথা বলেন। তবে ডিলারদের সিন্ডিকেট ভাঙতে এবং অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে দৃশ্যমান বা কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় কৃষক ও সচেতন মহলের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছিল।

সার ব্যবস্থাপনা নিয়ে এসব নানাবিধ প্রশ্ন ও বিতর্কের মাঝেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশে ওয়াসিম উদ্দিনকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বদলি করা হয় এবং মুশাব্বির হোসাইনকে কালিগঞ্জের নতুন উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় কৃষকরা আশা করছেন, নতুন কর্মকর্তার যোগদানের মাধ্যমে কালিগঞ্জে সার বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর হবে এবং সারের বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে বদলি হলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন

আপডেট সময় : ০৭:০৫:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬