মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে বিস্ফোরকদ্রব্য মজুদ ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ থানায় দায়েরকৃত এ মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কালিগঞ্জ থানাধীন ০৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানায় এজাহার দায়ের করা হয় এবং ১১ সেপ্টেম্বর তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলার বাদী মো. আফসার আলী গাজী (২৪), পিতা- মৃত আদম আলী গাজী, সাং- দাদপুর, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকার উৎখাতের উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডসহ জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষে বিস্ফোরণ ঘটানো এবং বিস্ফোরকদ্রব্য মজুদ ও সহায়তার অপরাধ করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ১. সাইদ মেহেদী (৫০), পিতা- শামসুদ্দীন আহমদ, সাং- পানিয়া। ২. শেখ আবুল কাশেম আব্দুল্লাহ (৪৫), পিতা- মৃত শেখ অহেদুজ্জামান, সাং- বাজারগ্রাম রহিমপুর। ৩. শেখ নাজমুল আহসান (৪৬), পিতা- শেখ আব্দুর রশীদ, সাং- মহৎপুর। ৪. শেখ মেহেদী হাসান সুমন (৪৮), পিতা- মৃত শেখ অহেদুজ্জামান, সাং- বাজারগ্রাম রহিমপুর। ৫. মো. ইকবাল আলম বাবলু (৪৮), পিতা- মৃত গোলাম বারী, সাং- বাজারগ্রাম। ৬. আব্দুল হাকিম গাজী (৬০), পিতা- মৃত নওশের আলী গাজী, সাং- দেয়। ৭. মো. মিজানুর রহমান গাইন (৪৭), পিতা- মো. মনছুর আলী গাইন, সাং- বসন্তপুর। ৮. গোবিন্দ মন্ডল পিতা- মৃত সোনা মণ্ডল, সাং- দক্ষিণ শ্রীপুর। ৯. মো. এনামুল হক ছোট (৫০), পিতা- মৃত হাছানকী সাং- কাঁকশিয়ালী। ১০. আলীম আলরাজী টোকন (৪৫), পিতা- মৃত আহমাদ আলী মোড়ল, সাং- কাশিমপুর। ১১. আবু বকর (৪২), পিতা- শেখ রোস্তম আলী, সাং- ভাড়াশিমলা। ১২. রেজাউল করিম (৩২), পিতা- নূর আলী পাড়ু, সাং- দাদপুর। ১৩. আসাদুজ্জামান রহমান (৩২), পিতা- আঃ মজিদ গাজী, সাং- দাদপুর। ১৪. মো. জাহাঙ্গীর আলম (৩২), পিতা- আনোয়ার আলী সাং- ভাড়াশিমলা। ১৫. হাফিজুর রহমান (৪৫), পিতা- মৃত আব্দুর রশিদ পাড়, সাং- বাগবাটি। ১৬. মোস্তাফিজুর রহমান খোকন (৪৫), পিতা- হাফিজুর রহমান, সাং- শীতলপুর। ১৭. অনিক মেহেদী (৩২), পিতা- সাইদ মেহেদী, সাং- পানিয়া। ১৮. মো: নাজমুল হোসেন (৩৫), পিতা- আক্কান আলী, সাং- সাতপুর। ১৯. মোং মজিবুর রহমান (৪৫), পিতা- মোসলেম আলী, সাং- নীলকণ্ঠপুর। ২০. মোজাহার হোসেন কান্টু (৬৫), পিতা- অজ্ঞাত সাং- বাজারগ্রাম। ২১. মোং মোজাম্মেল হক গাইন (মোজাম) (৫৮), পিতা- মৃত শওকত গাইন, সাং- চাঁদখালীসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর (নিঃ) নিকুঞ্জ রায় (বিপি- ৯২১১৯২২৩৭৫০)। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 









