1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে দুই দিন ঘরবন্দি অসুস্থ নারী, ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে নিজ ঘরে টানা দুই দিন অবস্থানের পর অসুস্থ আছিয়া খাতুন (৪০) নামে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আছিয়া খাতুন ওই গ্রামের আজি রহমানের মেয়ে। তিনি একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করেন। গত দুই দিন ধরে তাকে বাড়ির বাইরে দেখা না যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পরে বাড়ির বাউন্ডারির গেট ও ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আছিয়া খাতুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আছিয়া খাতুনের সঙ্গে রুহুল আমিনের বিবাহ হয়েছিল। তাদের মধ্যে অনেক আগে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ছেলে আসাদুল (২০) ঢাকায় থাকেন। বাবা আজি রহমান অন্য একটি বাড়িতে বসবাস করেন। তার মা ছখিনা বেগম মারা গেছেন।

স্থানীয়রা জানান, পরপর দুই দিন আছিয়াকে বাড়ির বাইরে দেখতে না পেয়ে বিষয়টি তাদের নজরে আসে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, কী কারণে আছিয়া খাতুন দুই দিন ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো অপরাধ বা কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে দুই দিন ঘরবন্দি অসুস্থ নারী, ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৮:৩৯:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬