1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে তৃতীয়বারের মতো শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম (মনির)। একই নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মোঃ আছাদুজ্জামান (লিটন)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে সামিউল ইমাম আজম (মনির) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এস.এম. মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আছাদুজ্জামান (লিটন)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগের বার্তার প্রতিনিধি আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।

প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ভোট অনুষ্ঠিত হয়। বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জি.এম. আব্দুল কাদের, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, দপ্তর সম্পাদক অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এস.এম. আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ।

কার্যকরী সদস্য পদে ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হয়েছেন। শেখ সোহরাব হোসেন ২৬ ভোট পেয়ে প্রথম, এম. কামরুজ্জামান ১৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং মো. আলমগীর সিদ্দিক ১৮ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ। নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী এবং অধ্যাপক জি.এম. মাহাবুব আলম। ফলাফল ঘোষণার সময় সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে নির্বাচন কমিশনার কৃষ্ণানন্দ মুখার্জী ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্যদের অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা। দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন 

আপডেট সময় : ১২:০২:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬