1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪৯ বার পড়া হয়েছে

নলতায় সাফল্যের উৎসব, সংবর্ধনা পেল ৬৮ কৃতি শিক্ষার্থী

সাফল্যের স্বীকৃতি আর নতুন স্বপ্নের প্রেরণায় মুখরিত হয়ে উঠল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়। এসএসসিতে জিপিএ-৫ এবং ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৬৮ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩০ জন, ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১১ জন এবং বিভিন্ন বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ২৭ জন রয়েছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি এ.এইচ.এম ডা. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সাবেক সভাপতি ডা. শেখ আকছেদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুঈদ, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন। ভবিষ্যতে কৃতি শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের সাফল্য ও সবার সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

আপডেট সময় : ০৮:৩২:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬