1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি? খতিয়ানের মারপ্যাঁচ ও গ্রামীণ রাজনীতির শিকার: কালিগঞ্জের ভূমি বিরোধ ও ক্ষমতার অপব্যবহারের নেপথ্য চিত্র কালিগঞ্জে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ছাত্রীর বাল্যবিয়েতে ৩২ সহপাঠী! প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড, শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে জনসেবায় এক অতন্দ্র প্রহরীর নাম: মোঃ মারুফ বিল্লাহ সাধারণ পুলে বৃত্তি পেল গুনজা দত্ত, আরিজপুরে বইছে আনন্দের হাওয়া কালিগঞ্জে মন্দিরের দেয়ালে বাঁশ লাগাকে কেন্দ্র করে বাদানুবাদ ও থানায় অভিযোগ উদ্বোধকের অপেক্ষার অবসান, চাঁচাইয়ে শুরু হলো বৃক্ষমেলা ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন

কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

  • সোলায়মান মামুন
  • আপডেট সময় : ১০:৩৭:০৩ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং পুলিশি সেবা আরও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। দায়িত্ব পালনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, অযথা কাউকে হয়রানি করা হবে না এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

নবাগত ওসি শেখ শাহিনুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যতদিন কালিগঞ্জে আছি, ততদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।”

তিনি বলেন, ১৫ বছর ধরে পুলিশের চাকরি করলেও কালিগঞ্জে এসে যে ভালোবাসা পেয়েছেন, তা তাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য থানার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানান তিনি। যেকোনো সমস্যায় থানায় এসে পুলিশি সেবা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি যথাযথ সমাধানের সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

ওসি আরও বলেন, “বৃক্ষ, তোমার নাম কী?—ফলেই পরিচয়।” কথায় নয়, কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চান বলেও মন্তব্য করেন তিনি।

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে ওসি বলেন, এসব সমস্যা এককভাবে পুলিশের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা কালিগঞ্জ উপজেলা এলাকায় সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সিনিয়র সদস্য শেখ লুৎফুর রহমান, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন ও সদস্য ইশারাত আলী।

এ সময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদ ইসলাম তরুণ, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, সিনিয়র সদস্য জিএম শামসুর রহমান, শেখ আব্দুল করিম, মামুন হাসান, টিএম আব্দুল জব্বার, হাফেজ আব্দুল গফুর, খাঁন আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন মোড়ল, শেখ আতিকুর রহমান, মোঃ ফজলুল হক, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, আবুল কালাম বিন আকবর, শেখ সোলায়মান মামুন ও আব্দুল হামিদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আপডেট সময় : ১০:৩৭:০৩ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬