1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের মতবিনিময় সভা কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের জন্য নতুন এডহক কমিটি অনুমোদন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা বুশরার মানি রিসিট গ্রাহকের হাতে, টাকা কই! কালিগঞ্জে অর্থের বিনিময়ে আ’লীগ ও দোসরদের পুনর্বহালের চক্রান্ত: মঙ্গলবার বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ-ইউএনও‘র শাস্তিমুলক বিদায়ের আগে পর্যন্ত আন্দোলন চলবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুশরার গ্রুপের টাকা কোথায়? পরিচালনা পর্ষদ বিতর্কিত ! কালিগঞ্জ অফিসে গ্রাহকের ব্যানার, ‘বিতর্কিত কমিটি’ নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহের আহ্বান | ২৫ সদস্যের উপজেলা কমিটি গঠন

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট ওনার্স অ্যাসোসিয়েশন (প্রস্তাবিত)-এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “পানির অপর নাম জীবন। তাই পানির গুণগত মান ঠিক রেখে জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহ করতে হবে।”

তিনি বলেন, পানি মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত পানি পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। খাদ্যে ভেজালকারীদের মতো নিম্নমানের বা অনিরাপদ পানি সরবরাহকারীরাও মানুষের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারেন।

ব্যবসাকে হালাল উপার্জনের মাধ্যম উল্লেখ করে তিনি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের উদ্দেশে বলেন, এমন ব্যবসা করতে হবে, যা মানুষের কল্যাণে আসে। পানি উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রত্যয় ড্রিংকিং ওয়াটারের পরিচালক শেখ নাজমুল হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল ইসলাম খান ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার।

এ সময় বক্তব্য দেন প্রত্যয় ড্রিংকিং ওয়াটার ও প্রত্যয় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবু ইসলাম, সমাজসেবক হাফেজ খায়রুল বাশার, হাজী ড্রিংকিং ও পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী আব্দুর রব, রিয়াজুল ইসলাম, আব্দুর রাশেদ, কাজী ইমন হোসেন, আলহাজ্ব আবু সাঈদসহ বিভিন্ন ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টের মালিক ও ব্যবসায়ীরা।

সভায় জানানো হয়, কালিগঞ্জ উপজেলায় বর্তমানে ১১৯টি সুপেয় পানির প্রকল্প রয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় লবণাক্ত পানির সমস্যা থাকায় নিরাপদ ও সুপেয় পানির চাহিদা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে বেসরকারি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টগুলো মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতবিনিময় সভায় প্ল্যান্ট মালিকরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে বিএসটিআইয়ের কার্যক্রম, মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়টি আলোচনায় আসে।

এ সময় নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, সরকারি নিয়মনীতি মেনে প্ল্যান্ট পরিচালনা এবং প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল ইসলাম খান বলেন, ব্যবসায়ীদের সংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে নিজেদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে হবে। একটি কার্যকর সংগঠন থাকলে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের পথ সহজ হবে। কোনো পক্ষ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বক্তারা বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে প্রতিটি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টকে স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিচালনা এবং নির্ধারিত মান বজায় রাখা জরুরি। একই সঙ্গে ব্যবসায়ীদের নিয়মনীতি মেনে চলার পাশাপাশি প্রশাসনেরও বাস্তবসম্মত সহযোগিতা প্রয়োজন।

২৫ সদস্যের কমিটি গঠন

সভা শেষে কালিগঞ্জ ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৫ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। এতে প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে সভাপতি, শেখ আসিফকে সাধারণ সম্পাদক এবং হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির মাধ্যমে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ীরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের মতবিনিময় সভা

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৩৩:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬