সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি প্রকল্পের জরিপে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বহালের গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের কর্তাব্যক্তিদের যোগসাজশে চলা এই অনিয়ম ও হীন অপচেষ্টার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
১০ আগস্ট ২০২৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখা এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরে এই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সরাসরি অভিযোগ করা হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়িত ফ্যামিলি কার্ড জরিপে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহম্মেদ প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। অর্থের বিনিময়ে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও দলটির দোসরদের সুপরিকল্পিতভাবে নিয়োগ দিয়ে পুনর্বাসনের পাঁয়তারা চলছে।
জনস্বার্থবিরোধী এই দুর্নীতি ও চক্রান্ত প্রতিহত করতে আগামী ১১ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অভিমুখে প্রদক্ষিণ করবে এবং পরবর্তীতে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কালিগঞ্জ উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি এই দুর্নীতিবাজ চক্রের চক্রান্ত শক্ত হাতে রুখে দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
শেখ এবাদুল ইসলাম — সাবেক আহবায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি, কালিগঞ্জ, সাতক্ষীরা। শেখ শফিকুল ইসলাম বাবু — সাবেক সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা বিএনপি, কালিগঞ্জ, সাতক্ষীরা। শেখ নুরুজ্জামান — সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি, সাতক্ষীরা। আকতারুজ্জামান বাপ্পী — সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি, কালিগঞ্জ, সাতক্ষীরা। মোঃ রোকনুজ্জামান — আহবায়ক, কালিগঞ্জ উপজেলা কৃষক দল, কালিগঞ্জ, সাতক্ষীরা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
সোলায়মান মামুন : 













