1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

  • মোঃ ইশারাত আলী
  • আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এক অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বিয়ে করে নিজের সন্তানকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা, বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সোনাতলা গ্রামে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বক্তারা অভিযোগ করেন, সোনাতলা গ্রামের দিনমজুর ইসমাইল ঢালীর প্রথম স্ত্রী জরিনা খাতুন মৃত্যুর পরদিন পার হতে না হতেই চরম নৈতিকতাহীনতার পরিচয় দিয়েছেন ইসমাইল ঢালী। স্ত্রীর মৃত্যুর মাত্র ৭২ ঘণ্টার মাথায় তিনি শ্যামনগর উপজেলার গোলখালী গ্রামের মৃত আঃ রহিমের স্ত্রী এবং তিন সন্তানের জননী আছমা খাতুনকে বিয়ে করেন। এই আকস্মিক ও বিতর্কিত বিয়ে পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও ধিক্কারের সৃষ্টি করেছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আছমা খাতুনের আগের সংসারে স্বামী ও তিন সন্তান থাকা সত্ত্বেও এই অনৈতিক সম্পর্কের জেরে দুটি পরিবারই ধ্বংসের মুখে পড়েছে। ইসমাইল ঢালী তার দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় অন্ধ হয়ে প্রথম পক্ষের সন্তান জহির আলম ও তার বোনকে তাদের নিজ বসতভিটা ও পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছেন। বর্তমানে ওই দুই সন্তান চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাপন করছেন।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী প্রথম পক্ষের ছেলে জহিরুল আলম বলেন, “আমার মা মারা যাওয়ার পরপরই বাবা দ্বিতীয় বিয়ে করে আমাদের সাজানো সংসার ধ্বংস করে দিয়েছেন। আমাদের জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি দ্বিতীয় স্ত্রী আছমা খাতুন আমাদের দুই ভাই-বোনকে হত্যা করার হুমকি দিচ্ছেন এবং আমাদের মুখ চিরতরে বন্ধ করতে কালিগঞ্জ থানায় একের পর এক মিথ্যা এজাহার ও হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছেন।”
মানববন্ধনে আরও জোরালোভাবে অভিযোগ করা হয়, ইসমাইল ঢালী ও আছমা খাতুনের যোগসাজশে শুধু সন্তানরাই নয়, বরং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। জহিরুল আলম ছাড়াও প্রতিবাদী স্থানীয় ব্যক্তিত্ব আব্দুল আজিজ মাস্টার, আমিরুল ইসলাম বাবু ও সাইদুর রহমান ময়নাসহ কয়েকজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে এলাকাছাড়া করার ষড়যন্ত্র চলছে।
মানববন্ধনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গাজীর সভাপতিত্বে এবং বিশিষ্টজনদের পরিচালনায় বক্তব্য রাখেন-আব্দুল আজিজ মাস্টার, আসকার হোসেন, সেলিম হোসেন, শাহিন গাজী, মসলিমা খাতুন, অবিরোন বিবি ও ফাইমা খাতুন প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আছমা খাতুনের বিতর্কিত কর্মকাণ্ড ও অনৈতিক পদাচারণায় সোনাতলা গ্রামের সামাজিক পরিবেশ আজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। উঠতি বয়সী যুবসমাজ ও পারিবারিক মূল্যবোধ ধ্বংসের এই পাঁয়তারা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যের সত্য উদ্ঘাটন, প্রথম পক্ষের সন্তান জহির আলম ও তার বোনের আইনানুগ পৈতৃক সম্পত্তির অধিকার ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মিথ্যা মামলা ও হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি ও জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬