1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

  • তাপস কুমার ঘোষ : 
  • আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, “দেশের টেকসই উন্নয়নের জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। মানুষ মানুষের কল্যাণে এগিয়ে এলে এবং কৃষি খাত আরও শক্তিশালী হলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
তিনি আরও বলেন, “কালিগঞ্জ একটি উপকূলীয় লবণাক্ত অঞ্চল হওয়ায় এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আহম্মেদ আলী।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে প্রকল্পের আওতায় ১ হাজার ৭৫৯ জন সুবিধাভোগী কৃষকের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি তিনি ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি খাতের উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চত্বরে স্থাপিত আটটি প্রদর্শনী স্টলে নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে সফল কৃষি উদ্যোগ উপস্থাপন, অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬