1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় শেখ আলমগীর হোসেনের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ মাগুরার শালিখায় চিত্রা নদীতে পড়ে নিখোঁজের সাড়ে ৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার যশোরে বাঘাপাড়ায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ‎সঞ্জীব সরকার হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মায়ের আকুতি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কালিগঞ্জে শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি কালিগঞ্জের শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি বন্যা ও প্রান্তিক মানুষের ঝুঁকি: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক শাহনেওয়াজ হোসাইনের নতুন গবেষণা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

সাতক্ষীরার কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার ফাইনালে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল বিতর্কের বিষয় ছিল, ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ’। প্রাণবন্ত যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিচারকদের রায়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবুল হাসান সেরা বক্তা নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী কৃতি অ্যাথলেট মো. জাকির হোসেনকে সংবর্ধনা জানানো হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

আপডেট সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬