1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত ২৮ জুলাই ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে (স্মারক নম্বর: ৩৭.১১.৪০৪১.৪৪১.১১.০০১.২০.২৪৯৫) এই তথ্য জানানো হয়। বিদ্যালয়টির অধ্যক্ষের ১৯ জুন ২০২৬ তারিখের আবেদনের (আইডি- ৩৭৬৩৫) প্রেক্ষিতে এবং ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ধারা-৬৪ অনুযায়ী এই অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত এডহক কমিটির সদস্যবৃন্দ ১. জনাব শেখ নাজমুল হোসেন – সভাপতি ২. কাজী রওনাকুল ইসলাম – সাধারণ শিক্ষক সদস্য ৩. কাজী রবিউল ইসলাম – অভিভাবক সদস্য ৪. অধ্যক্ষ, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় – সদস্য সচিব

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত এডহক কমিটিকে পত্র জারির তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের মধ্যে প্রবিধানমালা, ২০২৪ অনুসারে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ১২ এপ্রিল ২০১১ তারিখের শিম/শাঃ১১/১০-১১/২০০৯/১৭১ নং স্মারক পত্রের নির্দেশনা অনুযায়ী এই কমিটি কোনোভাবেই শিক্ষক বা কোনো কর্মচারী নিয়োগ দিতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন না হলে অথবা বোর্ডের নিয়ম লঙ্ঘন করলে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনে কমিটি পরিবর্তন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আপডেট সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬