1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ‎সঞ্জীব সরকার হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মায়ের আকুতি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কালিগঞ্জে শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি কালিগঞ্জের শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি বন্যা ও প্রান্তিক মানুষের ঝুঁকি: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক শাহনেওয়াজ হোসাইনের নতুন গবেষণা জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির হোসেন পর্ব-২: ময়নাতদন্তে ‘হত্যা’ নিশ্চিত, তবুও অধরা আসামিরা! কালিগঞ্জের সঞ্জীব হত্যা তদন্তে কেন মিলছে না দৃশ্যমান অগ্রগতি? জাতীয় পর্যায়ে দ্রুততম মানব জাকিরকে কালিগঞ্জের ইউএনওর সংবর্ধনা সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলে পিয়ার আলী গাজীর মরদেহ ইছাম‌তি নদী থে‌কে উদ্ধার, সকালে জানাজা সম্পন্ন সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে

কালিগঞ্জে শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে রাতের আঁধারে একটি মৎস্য খামারের সেচ মোটর ও প্রায় ৩০০ গজ বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিক জানিয়েছেন।
ভুক্তভোগী খামার মালিক আব্দুল কাদের বাবলু জানান, গত রাতে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত তাঁর মৎস্য ঘেরে রাত আড়াইটা পর্যন্ত তারা মাছ ধরেছেন। এরপর কাজ শেষে সবাই বাড়িতে চলে যান। সকালে এসে দেখেন ঘেরের গেট ভেঙে ভেতরের সেচ মোটর এবং আনুমানিক ৩০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, চুরি হওয়া মটরটির মূল্য প্রায় ১০,০০০ টাকা এবং ৩০০ গজ তারের দাম প্রায় ২০,০০০ টাকা। সব মিলিয়ে তার প্রায় ৩০,০০০ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাতের বেলা মাদকসেবী ও বখাটেদের উপদ্রব অনেক বেড়ে গেছে, যার ফলে এ ধরনের চুরির ঘটনা ঘটছে।
এ ঘটনায় ঘেরের মালিক আব্দুল কাদের বাবলুর পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

কালিগঞ্জে শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি

আপডেট সময় : ১১:৩৮:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬