1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কালিগঞ্জর রতনপুর ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১ নম্বর রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী শেখ আলমগীর হোসেন তাঁর সুনির্দিষ্ট নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন।

নির্বাচিত হলে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক মডেল এবং আধুনিক রতনপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শেখ আলমগীর হোসেন বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনই হবে তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সেবাকে গুরুত্ব দিয়ে একটি উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান।

তাঁর ঘোষিত উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—

  • নাগরিক সেবা সহজীকরণ: শিশুর জন্মের পরপরই প্রথম জন্মনিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ট্রেড লাইসেন্স ইস্যু করা।

  • অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন।

  • ধর্মীয় ও সামাজিক উন্নয়ন: সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদান।

  • শিক্ষা ও মেধা বিকাশ: শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালু করা।

  • যুব ও ক্রীড়া উন্নয়ন: যুবসমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো।

  • কৃষি ও কৃষক কল্যাণ: কৃষির আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের মাঝে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করা।

  • সামাজিক অপরাধ দমন: মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা।

  • শান্তি ও ন্যায়বিচার: রতনপুর ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সার্বিক জননিরাপত্তা বজায় রাখা।

ভোটার ও এলাকাবাসীর উদ্দেশ্যে শেখ আলমগীর হোসেন বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের আস্থা ও সহযোগিতা পেলে রতনপুর ইউনিয়নকে একটি নিরাপদ, সুশাসিত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার মূল ব্রত।”

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রতনপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এর অংশ হিসেবে শেখ আলমগীর হোসেনের জনকল্যাণমূলক এই কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভাবনা স্থানীয় সচেতন মহলের নজর কেড়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

কালিগঞ্জর রতনপুর ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের

আপডেট সময় : ০৯:৫৬:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬