1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার সহ আটক ৭, উদ্ধার মাদক সেবনের সরঞ্জাম

গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ বাসটার্মিনাল সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার সহ সাতজনকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন কালিগঞ্জ থানার এসআই নিকুঞ্জ রায়। তার সঙ্গে ছিলেন এএসআই কামরুল, এএসআই মিজানুর ও এএসআই রাসেলসহ পুলিশের একটি দল। অভিযানের সময় ঘরটি ঘিরে ফেলে পুলিশ। পরে সেখানে অবস্থানরত সাতজনকে আটক করা হয়।

ভাড়া শিমলা গ্রামের মো. হাবিবুল্লাহ (৩০) নের্তৃত্বে গাজা সেবনের প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, নারায়ণপুর গ্রামের মো. আমিরুল ইসলাম (২৩), পূর্ব নারায়ণপুর গ্রামের মো. আলী হোসেন (২৫), কাকশিয়ালী গ্রামের মো. আব্দুল কাশেম (৫০), দেউলী গ্রামের মো. রাজু সরদার (২৫), আ. রহমান (২৬) এবং কাকশিয়ালী গ্রামের মো. সুমন রহমান (২২)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসটার্মিনাল এলাকার কয়েকটি পরিত্যক্ত স্থাপনা দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তারা এসব স্থানে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং স্থায়ী নজরদারির দাবি জানান।

পুলিশের দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থলগুলো ভেঙে দেওয়া সম্ভব হবে এবং এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার সহ আটক ৭, উদ্ধার মাদক সেবনের সরঞ্জাম

আপডেট সময় : ০৯:০৬:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬