1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ গাজী নজরুল ইসলাম – একাত্তরের রণাঙ্গন থেকে রাজনৈতিক অপমৃত্যু: একজন বীর মুক্তিযোদ্ধার পতন ও ট্র্যাজেডির উপাখ্যান কালিগঞ্জে ৭ মাসে হত্যা-আত্মহত্যার চিত্র-বিচিত্র ও বিচারহীনতার দেয়াল: কার ইশারায় পাল্টে যায় খুনের বয়ান? কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান: দুর্নীতিমুক্ত প্রশাসন ও শিক্ষার পরিবেশ ফেরানোর প্রত্যাশা কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গেটে রাতের অভিযানে তেল জব্দ : অনিয়মের নতুন অধ্যায়, প্রশ্নের মুখে সরকারী পলিটেকনিক ঝুঁকিপূর্ণ যাতায়াতে থমকে কৃষি ও মৎস্য অর্থনীতি: কালিগঞ্জের দুর্গাপুর মৌজায় আধুনিক রাস্তা ও কালভাটের দাবি

কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুলফিকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার ওই গ্রামের মো. আবদুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে বিদ্যুৎ বিল পরিশোধ বা এসংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবদুস সাত্তারের সাথে জুলফিকারের কথা কাটাকাটি ও ঝামেলা হয়। এর একপর্যায়ে অভিমান করে তিনি ঘর থেকে বের হয়ে ক্ষিপ্ত হয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় হাত দিয়ে মূল লাইনের তারে সজোরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬