1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য কালিগঞ্জের মৌতলায় র‍্যালি ও সমাবেশ : মাদককে না জীবনকে হ্যাঁ বলুন কালিগঞ্জের বিষ্ণুপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ মাদ্রাসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: কালিগঞ্জে তোলপাড়, ২৬ ছাত্রীকে নিয়ে গেলেন অভিভাবকরা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলায় নাটকীয় মোড় : ৪ আসামির ১জন গ্রেফতার, কর্তাদের কুটচালে আতঙ্কিত পরিবার ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি এখন শর্তাধীন: ওয়াশিংটনের কড়া বার্তা কালিগঞ্জে ভিত্তিহীন অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রে উপস্থাপক হিসেবে ‘ক’ গ্রেডে উন্নীত হলেন মনিমালা চাকমা কালিগঞ্জে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কালিগঞ্জে মাছের ঘের মালিককে ‘পরিকল্পিতভাবে’ হত্যা: আঘাতের চিহ্নে জোরালো হত্যার সন্দেহ, নিহতের পরিবারে কান্নার রোল,

কালিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আমির হামজা : 

সাতক্ষীরা-৩ আসনের অন্তর্গত সাদপুর খালপাড় এলাকায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ব্যক্তিগত উদ্যোগে ও সরকারি সহায়তায় এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সহায়তার অংশ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ১ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য ৩,০০০ টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়।

মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, হাফেজ আবু হাসান, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক এবং ভাড়াসিমলা ইউনিয়ন টিম সদস্য রাজু আহমাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগের এই কঠিন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্টের লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের বিপদে আমরা সব সময় পাশে আছি এবং ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্তদের কল্যাণে এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

সরকারি সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন। তারা দুর্যোগের পরপরই দ্রুততম সময়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য

কালিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য

আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জুলাই ২০২৬