1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১০ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৪৭৩ বার পড়া হয়েছে

আর কে আকাশ, পাবনা থেকে :

পাবনায় এবিএস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর পাবনা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে| সোমবার (২৯ জুন) পাবনার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুরে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়|

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন| তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে| সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন| তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে| গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে| চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে|

বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন| জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা আপনাদের সহযোগিতা পূর্ণতা পাবে| আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়াতে প্রত্যেকে মাথাপিছু একটি করে গাছ লাগাই|

রূপান্তর পাবনার নির্বাহী পরিচালক শামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটি (বেইস ক্যাম্প)-এর প্রচার সম্পাদক মো. রাসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন এবং রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাসির উদ্দীন|
অনুষ্ঠানে এসময় গ্রীণ টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সবজাল মোল্লা, ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
আলোচনা শেষে স্থানীয়দের মাঝে দেড় শতাধিক বিভিন্ন জাতের কলমের আম, আমড়া, পেয়ারা, কাঁঠাল, অরবরই, নিম, কাঠবাদাম, দেবদারুর গাছ বিতরণ করা হয়|
এসময় অতিথিগণ রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদ চত্বরে দুটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন|

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৭:১০ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুন ২০২৬