1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চার দশকে ইনকিলাব: কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৪০তম বর্ষপূর্তি উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭৭০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব-এর ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে ইনকিলাবের উপজেলা সংবাদদাতা এম. হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান।

​বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এস. এম. মমতাজ হোসেন মন্টুসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।

​বক্তারা ইনকিলাবের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, বিগত ৪০ বছর ধরে পত্রিকাটি গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করছে। আলোচনা শেষে কেক কাটা, প্রীতি ফুটবল ম্যাচ এবং খুলনা বেতারের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

চার দশকে ইনকিলাব: কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৪০তম বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬