1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ চাঁদখালী গ্রামের মোঃ আব্দুল হান্নান। বুধবার (১৭ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সহোদর ভাই মাওলানা আব্দুল মান্নান বিগত ২০১৫ সাল থেকে বর্তমান ২০২৬ সাল পর্যন্ত আমার পৈত্রিক ৯ শতক জমির হারির টাকা দেন না। টাকা চাহিলে আজ দেব, কাল দেব বলে টালবাহানা করিতে থাকে। এপর্যন্ত তার নিকট ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা পাওনা আছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গত মে মাসের ১ম সপ্তাহে স্থানীয় জামে মসজিদে মোঃ আবু ইসলাম মোড়ল, মোঃ রশিদুল আলম গাইন এবং আলহাজ¦ সিরাজুল ইসলাম গাইন সহ আরও অনেককে নিয়ে একটি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার এক পর্যায়ে মাওলানা আব্দুল মান্নান টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে এবং সাক্ষীগণের সম্মুখে আগামী এক সপ্তাহের মধ্যে টাকা পাওনা টাকা দেওয়ার অঙ্গীকার করে।

তিনি আরো বলেন, মাওলানা আব্দুল মান্নানের নিকট পাওনা টাকা চাহিলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এমনকি আস্ফালন করে তোদের টাকা দিব না, পারলে আদায় করে নিস। এসমস্ত কথা বলে আমাকে হাকিয়ে দেয়। মাওলানা আব্দুল মান্নান রহিমপুর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। তিনি একজন মামলাবাজ, পরসম্পদ লোভী এবং প্রতারক । তার ভয়ে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে টাকা চাওয়া কেন্দ্র করে আমার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। যার নং-৭১৮, তাং-১৫মে ২০২৬ এবং ১০৯১/২৪/১২/২০২৫ এই মামলাটি সাতক্ষীরা আদালতে বিচারাধীন রয়েছে। মোঃ সোহরাওয়াদ্দীন, গিয়াস উদ্দীন, আব্দুল হাকিম, আব্দুল হান্নান, আশরাফুল আলম এর নামে পুনরায় কালিগঞ্জ থানায় আবারও একটি মিথ্যা মামলা দায়ের করেন- যার নং-১৭, তারিখ ১৪ জুন ২০২৬। বর্তমানে আমরা বাড়িতে অবস্থান করিতে পারিতেছি না।

মাওলানা আব্দুল মান্নান একটি বিশেষ রাজনীতি দলের ছত্র ছায়ায় এমন অমানবিক, গর্হিত এবং মিথ্যা মামলা দায়ের করিয়া নিরাপরাধ, নিরীহ ব্যক্তিদের হয়রানি করে চলেছে। তার দলের পদস্থ ব্যক্তিদের নিকট মাওলানা আব্দুল মান্নানের কৃতকর্মের সঠিক বিচার দাবী করিলে তারা আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এ কারণে আমি উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, যাতে আব্দুল মান্নানের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমি যাতে আমার পাওনা হারির টাকা ফেরত পেতে পারি, সে ব্যাপারে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুন ২০২৬