1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫১ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনঃ মনোনীত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুল বারী সফু।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতি শেখ সাইফুল বারী সফু শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং একটি যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবনিযুক্ত সভাপতি শেখ সাইফুল বারী সফু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি জাতি গঠনের কারখানা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়কে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। শিক্ষাবান্ধব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা বিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

আপডেট সময় : ০১:২৯:৫১ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬