1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তৃণমূল পর্যায়কে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ জুন (শুক্রবার) বিকেল ৫টায় উপজেলার জিরণগাছা মোড়ে এই সভার আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কালিগঞ্জ উপজেলা সভাপতি মুরশীদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।

উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, জাসাস-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, জাসাস-এর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুস সালাম সরদার প্রমুখ।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তৃণমূল পর্যায়ে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর জোর দেওয়া হয়। একই সাথে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের দোসরদের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র মাঠপর্যায়ে শক্ত হাতে মোকাবিলা করতে নেতাকর্মীদের সদা প্রস্তুত ও সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।

উক্ত সাংগঠনিক সভায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪১:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬