1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি? খতিয়ানের মারপ্যাঁচ ও গ্রামীণ রাজনীতির শিকার: কালিগঞ্জের ভূমি বিরোধ ও ক্ষমতার অপব্যবহারের নেপথ্য চিত্র কালিগঞ্জে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ছাত্রীর বাল্যবিয়েতে ৩২ সহপাঠী! প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড, শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে জনসেবায় এক অতন্দ্র প্রহরীর নাম: মোঃ মারুফ বিল্লাহ সাধারণ পুলে বৃত্তি পেল গুনজা দত্ত, আরিজপুরে বইছে আনন্দের হাওয়া কালিগঞ্জে মন্দিরের দেয়ালে বাঁশ লাগাকে কেন্দ্র করে বাদানুবাদ ও থানায় অভিযোগ উদ্বোধকের অপেক্ষার অবসান, চাঁচাইয়ে শুরু হলো বৃক্ষমেলা ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম

চেতনায় নজরুল : কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলা সাহিত্যের অবিনাশী কণ্ঠস্বর, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জে বসেছিল সুর, ছন্দ ও কবিতার আসর। উপজেলার ঐতিহ্যবাহী মহৎপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে ‘চেতনায় নজরুল’ শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কবিকে স্মরণ করা হয়।

অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও মহৎপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এস. কে. আব্দুল্লাহ আল সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জি. এম. আতিয়ার রহমান।

রোকেয়া মুনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জি. এম. আবু আব্দুল্লাহ আল হাসান ও রাজু আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি এক অন্যরকম মাত্রায় রূপ নেয়।

অনুষ্ঠানে কবির জীবন ও সাম্যবাদী দর্শনের ওপর আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা শেষে শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব, যেখানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও একক অভিনয় প্রদর্শিত হয়। বিশিষ্ট সংগীতশিল্পী জাহাঙ্গীর হোসেনের মনমুগ্ধকর নেতৃত্বে একদল কণ্ঠশিল্পী নজরুল সংগীত পরিবেশন করে অনুষ্ঠানস্থলকে সুরের মায়াজালে ভাসিয়ে দেন। “নজরুলের সাম্যের বাণী ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা আমাদের চিরকাল পথ দেখাবে। নতুন প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।” -বক্তারা

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহৎপুর কল্যাণ সংস্থা, মহৎপুর পাবলিক লাইব্রেরি এবং মহৎপুর স্পোর্টস ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রী ও শিল্পীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ

চেতনায় নজরুল : কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন

আপডেট সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬