1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তঃপ্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালিগঞ্জে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই কিশোর নিখোঁজ:  চরম উৎকণ্ঠায় পরিবার, থানায় পৃথক জিডি ফ‍্যাসিস্ট আমলের সব সার নিয়োগ ডিলার বাতিল নতুন সার ডিলার নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ; ২০-২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য কালিগঞ্জের পুলিনবাবুর হাটখোলায় টানা দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অতিবাহিত ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের কারবালার চেতনা: মধ্যপ্রাচ্যে কি তবে বেজে উঠছে মহাযুদ্ধের দামামা? নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালিগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন উচ্চশব্দে মাইকিং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পানির প্ল্যান্ট ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি 

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তঃপ্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলগুলো অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ফজলুল হক, কালিগঞ্জ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বালক ও বালিকা উভয় বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে (বালিকা দলের ৪টি এবং বালক দলের ৮টি)। সকালে ৪টি এবং বিকেলে ৮টি দলের মধ্যকার খেলা সম্পন্ন হয়। মাঠজুড়ে ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্য দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট আগামী ২৬ এপ্রিল (রবিবার) পর্যন্ত চলবে। সূচি অনুযায়ী আগামী শনিবার সকালে সেমিফাইনাল পর্যায়ের খেলা ও রবিবার বিকেলে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সাতক্ষীরা-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তঃপ্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তঃপ্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬