1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই কিশোর নিখোঁজ:  চরম উৎকণ্ঠায় পরিবার, থানায় পৃথক জিডি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৮২ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল (রবিবার) ভোরে নিখোঁজ হওয়ার পর থেকে চারদিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবার দুটির মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

থানা সূত্রে ও জিডির তথ্যমতে, নিখোঁজ দুই কিশোর হলো-কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আবু সেলিম এবং শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়াল ভাঙ্গী গ্রামের মোছাঃ ফিরোজা খাতুনের ছেলে মোঃ মোজাহীদ হোসেন।

গত ১৯ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৪টার দিকে কালিগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা নিখোঁজ হয়। সন্তানদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় দ্বারস্থ হওয়া হয়েছে। আবু সেলিমের নিখোঁজের ঘটনায় তার বাবা মতিয়ার রহমান একটি জিডি করেছেন (জিডি নম্বর: ১১৯০, ট্র্যাকিং নম্বর: 30VXS2)। মোজাহীদ হোসেনের নিখোঁজের বিষয়ে তার মা ফিরোজা খাতুন আরেকটি জিডি দায়ের করেছেন (জিডি নম্বর: ১১৮৯, ট্র্যাকিং নম্বর: GSX64D)।

নিখোঁজ আবু সেলিমের বাবা মতিয়ার রহমান আহাজারি করে বলেন, “আমার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের দ্রুত ও কার্যকর সহযোগিতা চাই। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও আমরা ব্যর্থ হয়েছি।”

অপর নিখোঁজ কিশোর মোজাহীদ হোসেনের মা ফিরোজা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার সন্তান কোথায় আছে, কেমন আছে জানি না। তাকে ফিরে পেতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ দুই কিশোরকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

একই প্রতিষ্ঠান থেকে দুই কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই কিশোর নিখোঁজ:  চরম উৎকণ্ঠায় পরিবার, থানায় পৃথক জিডি

আপডেট সময় : ০৮:০২:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬